সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

সিলেটের সাদাপাথরে চলবে শুধু পর্যটকবাহী নৌকা

সিলেটের সাদাপাথরে চলবে শুধু পর্যটকবাহী নৌকা

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর ও বালু লুট-চুরি রোধে নতুন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন থেকে ধলাই নদীতে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্য কোনো নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বালু ও পাথর লুট ঠেকাতে মাইকিং করে এ নির্দেশনা জারি করেছে।

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এ এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কালবেলাকে বলেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হয়েছে। যারা আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বলেন, বালু ও পাথর লুট বন্ধে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্যকোনো নৌকা চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনের কারাদণ্ড: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার ভোলাগঞ্জ ধলাই সেতুর পাশে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গতকাল শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে শফিক আহমেদ (৪০) ও একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ কুদ্দুস (৩০)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ধলাই সেতুর পাশ থেকে নিজের জায়গা দাবি করে বালু উত্তোলনের খবর পাই। পরে ভোর রাতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছি। যারা বালু উত্তোলন কাজে জড়িত, তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, বালু উত্তোলন করায় টাস্কফোর্স অভিযান চালিয়ে দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে। শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X