আবু জাফর মোহাম্মদ সালেহ, লালমাই (কুমিল্লা)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

কুমিল্লার লালমাই
১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

কুমিল্লার লালমাই উপজেলার সাত গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দীর্ঘ ১৯ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ডাকাতিয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে। বর্ষা মৌসুমে এই সাঁকোই হয়ে ওঠে নদী পারাপারের একমাত্র ভরসা।

জানা যায়, আলীশ্বর ও ভাবকপাড়া এলাকায় নদীর ওপর কোনো সেতু না থাকায় উপজেলার পেরুল উত্তর ও বাকই উত্তর ইউনিয়নের আলীশ্বর, নুরপুর, কসরাইশ, ভাবকপাড়া, শিকারিপাড়া, গছকড়া ও পাড়া ভাবকপাড়া গ্রামের বাসিন্দারা প্রতি বছর নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকোটি সংস্কার করে আসছেন।

স্থানীয়রা জানান, নদীর পূর্ব পাশে রয়েছে আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীশ্বর উচ্চ বিদ্যালয়, দ্বীনিয়া মাদ্রাসা ও আলীশ্বর বাজার। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ এই সাঁকো ব্যবহার করেন। বিশেষ করে বয়স্ক, নারী ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় কৃষক মকবুল মিয়া বলেন, গত বছর মাঠ থেকে খড় নিয়ে ফেরার পথে বাঁশের ফাঁকে পা আটকে পড়ে যাই। পরে লোকজন এসে আমাকে উদ্ধার করে। আরেক বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে ব্রিজ হবে শুনছি, কিন্তু কোনো কাজ শুরু হয়নি।

এলাকার পশ্চিম পাশে রয়েছে ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক হজরত শাহ আলীর (ফকির সিলা) মাজার শরিফ। প্রতি বছর মাঘ মাসের ৫ তারিখ রাতে হাজারো ভক্ত এখানে সমবেত হন দোয়া ও আশীর্বাদের আশায়। কিন্তু যোগাযোগের দুরবস্থা যেন স্থায়ী রূপ নিয়েছে।

বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘এই গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ভোগান্তিতে পড়েন। সরকারের কাছে অনুরোধ জানাই, একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে এই জনদুর্ভোগ দূর করা হোক।’

লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, একটি ব্রিজ নির্মাণ হলে শুধু মানুষের দুর্ভোগই কমবে না, এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, জনসাধারণের যাতায়াত সহজ করতে ওই স্থানে সেতু নির্মাণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X