গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্মশতবার্ষিকী উদযাপন

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্মশতবার্ষিকী উদযাপন

ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্মশতবার্ষিকী পালন করেছেন সাবেক শিক্ষার্থীরা। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পালের সভাপতিত্বে বার্থী এলাকার নিজবাড়ির আঙিনায় কেক কাটা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতবর্ষী অবসরপ্রাপ্ত শিক্ষক পণ্ডিত প্রিয়তোষ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. নাছির উদ্দিন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রাধেশ্যাম রায় এবং বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পাণ্ডে। সাবেক শিক্ষার্থী সুরেশ দাস ও মোশারফ সরদারের সঞ্চালনায় বক্তব্য দেন মো. গিয়াস উদ্দিন মিয়া, হাবিবুর রহমান, সুদাম পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা শতবর্ষী শিক্ষককে ফুল দিয়ে বরণ করেন। এ মুহূর্তে নিজ শতবর্ষে সাবেক ছাত্রদের ভালোবাসা পেয়ে শিক্ষক আবেগাপ্লুত হন। অনুষ্ঠান শেষ হয় রাতের খাবারের আয়োজনের মধ্য দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X