নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

বিশেষ ট্রেনে এসেছেন নেতাকর্মীরা
তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। গতকাল বুধবার তিনি এ তথ্য জানান।

বিএনপি নেতা দুলুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে এরই মধ্যে ৩০০ বাসে, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবহন এবং ট্রেনে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এ ছাড়া বুধবার রাত ১০টায় আরও একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় আসেন। এসব নেতাকর্মীর জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও খাবারের সব ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান। দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারা দেশ থেকেই নেতাকর্মীরা এভাবেই ঢাকায় সমবেত হয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রসাশন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১০

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১১

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১২

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৩

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৪

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৬

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৭

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৮

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

২০
X