কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ
মার্কিন গোয়েন্দাদের দাবি

মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

এক রাজনৈতিক সমাবেশে মোজতবা খামেনির পোস্টার। ছবি: সংগৃহীত
এক রাজনৈতিক সমাবেশে মোজতবা খামেনির পোস্টার। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তুলনায় পরমাণু অস্ত্র কর্মসূচি উন্নয়নের বিষয়ে অনেক বেশি আগ্রহী। এমন মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। অভ্যন্তরীণ সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ দাবি করা হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, যুদ্ধ শুরুর আগে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য ও আড়িপাতা কথোপকথনের বিশ্লেষণে দেখা গেছে, মোজতবা খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে তার বাবার তুলনায় কম দ্বিধাগ্রস্ত।

তবে দ্য নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, এই মূল্যায়ন যুদ্ধ শুরুর পর বা মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর সংগৃহীত নতুন তথ্যের ভিত্তিতে নয়; বরং আগে থেকেই সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের দীর্ঘদিনের দাবি, তেহরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, তা মেনে নেয় না। একই সঙ্গে ইসরায়েলও অভিযোগ করে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান পরমাণু অস্ত্রায়নের দিকে কিছু পদক্ষেপ নিয়েছে। যদিও আলি খামেনি এ বিষয়ে অন্তত কিছুটা দ্বিধান্বিত ছিলেন বলে ধারণা করা হতো।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ক্ষমতাকাঠামোর যেসব অংশ পরমাণু অস্ত্র তৈরির পক্ষে, তারা এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের যুক্তি, ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে ইসলামি প্রজাতন্ত্রকে রক্ষা করতে পরমাণু অস্ত্র প্রয়োজন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১০

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

১১

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১২

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৩

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১৪

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১৫

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১৬

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৮

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৯

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

২০
X