কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

সাংবাদিক মিঠুকে বিদেশযাত্রায় বাধা

সাংবাদিক মিঠুকে বিদেশযাত্রায় বাধা

চীনে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিউজনেক্সট সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে। গতকাল রোববার একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

বিদেশি গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ওভারসিস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ওকাব)-এর সভাপতি মিঠু তার ফেসবুকে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাশ নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সময় এক কর্মকর্তা তাকে ডেকে নেন। পরে তাকে ইমিগ্রেশনে দায়িত্বে থাকা পুলিশ সুপারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিচয় নেওয়ার পর ওকাবের দায়িত্বে আছে কিনা এবং কোনো মামলা আছে কিনা জানতে চাওয়া হয়। পরে ওকাবের দায়িত্বে থাকার কথা বলেন মিঠু।

মামলার ব্যাপারে তিনি বলেন, তার জানামতে মামলা নেই। মিঠু বলেন, সেখানে থাকা পুলিশ সুপার তাকে বলেছেন, পুলিশের কাছে কোনো অভিযোগ নেই। তবে একটি গোয়েন্দা সংস্থার আপত্তি রয়েছে। পরে ইমিগ্রেশন থেকে পাসপোর্ট ফেরত পেয়ে লাগেজ নিয়ে তিনি ফিরে আসেন।

নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, ওই যাত্রীর ক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশের সার্ভারে কোনো বাধা ছিল না। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য আমলে নেয়। সেই ধরনের আপত্তিতে মিঠুকে ইমিগ্রেশন সম্পন্ন করতে দেওয়া হয়নি, তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১০

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১১

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১২

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৩

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১৪

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

১৫

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৭

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৯

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২০
X