কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

লিবিয়ার মানচিত্র। ছবি: সংগৃহীত
লিবিয়ার মানচিত্র। ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্ব উপকূলে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৬০ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার তোব্রুক উপকূলের কাছে বারদা দ্বীপের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১০ জন সাঁতরে দ্বীপে পৌঁছে প্রাণে বাঁচতে সক্ষম হন। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে।

লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপে পৌঁছানোর আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। গত মাসেও দেশটির পূর্ব উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিহত বা নিখোঁজ হয়েছিলেন।

ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। এর পর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা হাজারো মানুষ লিবিয়াকে ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছেন।

কর্তৃপক্ষের মতে, মানব পাচারকারীরা প্রায়ই অভিবাসীদের ছোট ও অনিরাপদ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে। ফলে প্রতিবছর এ বিপজ্জনক যাত্রায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১০

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১১

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১২

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৪

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১৫

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১৬

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৭

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৮

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৯

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০
X