

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল
সোমবার পুলিশ অফিসার্স মেস ঢাকায় এ কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সভাপতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিপিএম) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এ ছাড়া সহসভাপতি পদে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশীদ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের নির্বাচিত হয়েছেন।
অর্থ-সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা। সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর।