কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

খোলা ভোজ্যতেলের ৫১ শতাংশ নমুনায় ভিটামিন ‘এ’ পায়নি বিএসটিআই

খাদ্য সমৃদ্ধকরণ কর্মসূচি
খোলা ভোজ্যতেলের ৫১ শতাংশ নমুনায় ভিটামিন ‘এ’ পায়নি বিএসটিআই

রাজধানীসহ দেশের বাজারে বিক্রি হওয়া খোলা তেলের ৫১ শতাংশেই ভিটামিন ‘এ’ খুঁজে পায়নি পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ খাদ্য সমৃদ্ধকরণ কর্মসূচি’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান বিএসটিআইর উপপরিচালক এস এম আবু সাঈদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল এবং টেকনোলজি বিভাগের অধ্যাপক এম বোরহান উদ্দিন।

আবু সাঈদ বলেন, গত অর্থবছরে বাজার থেকে খোলা ভোজ্যতেল এবং প্যাকেট ভোজ্যতেলের ২০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫১ শতাংশ খোলা তেলে ভিটামিন ‘এ’ শনাক্ত হয়নি। তবে প্যাকেটজাত তেলের ৯৮ দশমিক ৩ শতাংশে ভিটামিন ‘এ’ পাওয়া গেছে। সরকার ২০১৩ সালে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন জারি করলেও অনেকে তা মানছে না।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সচিব মাসুদুল হাসান বলেন, দেশের মানুষের মধ্যে একটি জনগোষ্ঠীর ভিটামিন ‘এ’-এর স্বল্পতা রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসব কাজ দেখভাল করছে। তবে এগুলো বাস্তবায়ন চ্যালেঞ্জিং।

সেমিনারে বিশেষজ্ঞরা জানান, বাজারে ব্যবহৃত ৬৫ শতাংশ তেলই খোলা ড্রামে বিক্রি হয়। এসব ড্রামের গায়ে কোন প্রতিষ্ঠান কর্তৃক আমদানি করা বা উৎপাদক কে, তার নাম-ঠিকানা থাকে না। এসব ড্রামে রাসায়নিক আসে। সেগুলো ধুয়ে সেটিতে তেল বাজারজাত করা হয়, যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। তবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কর্মকর্তারা অভিযোগ করেন, দেশের গুটিকয়েক প্রতিষ্ঠান এসব তেল আমদানি ও বাজারজাত করছে। অথচ সিটি করপোরেশন নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জেল জরিমানা করছে, যা মোটেও ঠিক নয়। তারা উৎপাদনকারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠানে অভিযান চালানোর অনুরোধ করেন।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রোভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার বলেন, কোনো বিষয় নিয়ে নতুন আইন করলে তা বাস্তবায়নে সমস্যা হয়। একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। কোনো পক্ষ আরেকজনকে যাতে অভিযোগ না দেয়, এটি থেকে বেরিয়ে আসতে হবে।

উৎপাদক, বিক্রেতা ও ভোক্তার সচেতনতার ওপর জোর দিয়ে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক বলেন, দেশের মানুষের পুষ্টির অভাব আছে। মাইক্রো নিউট্রিশনের অভাব আছে। এজন্য সচেতনতা দরকার। ক্রেতা-বিক্রেতার মধ্যে সমন্বয় থাকতে হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, তাৎক্ষণিক বিপদ ঘটায় অনিরাপদ খাদ্য। অগ্রাধিকার দিতে হবে নিরাপদ খাদ্যে। খোলা তেল বিক্রিতে আইনগত বাধা নেই। তবে লেবেলিং প্রতিবিধানমালা দরকার।

ভোজ্যতেলে পুষ্টির ঘাটতি পূরণের জন্য ভিটামিন ‘এ’ ও ‘ডি’-এর মতো চর্বিতে দ্রবণীয় ভিটামিন যোগ করাকে বলে ফোর্টিফিকেশন। মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব মেটানো এবং জনস্বাস্থ্য উন্নয়নে এটি একটি কার্যকর কৌশল বলে মনে করা হয়। মূলত প্রক্রিয়াজাতকরণের সময় তেলে এসব উপাদান যোগ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X