লিয়াকত মাসুদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ এএম
প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া

শতবর্ষের সম্প্রীতি

শতবর্ষের সম্প্রীতি

ভিন্ন দুই ধর্মের দুই উপাসনালয়ের পাশাপাশি অবস্থান। একটিতে আজান হলে অন্যটিতে থেমে যায় ঢাকঢোলের বাদ্য, চলে নীরবে পূজার্চনা। ধর্মপ্রাণ স্থানীয় মুসলিম অধিবাসী এবং ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের ভক্তরা এভাবেই পাশাপাশি উপাসনালয়ে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন বছরের পর বছর ধরে। নেই কোনো বিভেদ, সংঘাত বা মনোমালিন্য। বরং রয়েছে সহানুভূতিশীলতা, উদারতা আর ভ্রাতৃত্ব।

আজান শুনে গ্রামের মুসল্লিরা এ মসজিদে আসেন নামাজ পড়তে। আর হিন্দু ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা চলে পাশের মন্দিরে। এভাবেই চলে আসছে এক শতক ধরে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন নিয়ে কখনো বিরোধ দেখা দেয়নি দুই ধর্মাবলম্বীর মানুষের মাঝে। বরং মসজিদ ও মন্দির দুটি পাশাপাশি যেন দাঁড়িয়ে আছে সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব মেলবন্ধনের এক নির্দশন হয়ে। ভিন্ন দুই ধর্মের অনুসারীদের সহাবস্থানের অসাম্প্রদায়িক এই চিত্রে দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে। যেখানে পাশাপাশি মসজিদ ও মন্দিরে ১০০ বছর ধরে চলছে নামাজ ও পূজা। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক হানাহানিতে জড়াননি গ্রামটির বাসিন্দারা। হিন্দু-মুসলিমরা যার যার ধর্ম পালন করে আসছেন। প্রতি বছরের মতো এবারও শিমরাইল মধ্যপাড়ায় মধ্যপাড়া সিদ্ধেশ্বরী আশ্রমে চলছে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা। বরাবরের মতোই মসজিদে আজান ও নামাজের সময় মন্দিরে বন্ধ থাকছে ঢাকঢোলের বাদ্য। দুই ধর্মের লোকজনই নিজ নিজ ধর্মীয় আচার পালন করে আসছেন নির্বিঘ্নে।

গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, একপাশে বাজছে ঢাকঢোলের বাদ্য, ভেসে আসছে পূজার আরতির ধূপের ঘ্রাণ। পাশের মসজিদ থেকে ভেসে আসা আতর ও আগরবাতির সুঘ্রাণও লাগে নাকে। একই আঙিনা হলেও ভিন্ন আচারে চলছে হিন্দু ও মুসলিম ধর্মালম্বীদের নিজ নিজ ধর্মীয় উপাসনা। আজানের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকঢোল ও পূজা-অর্চনার শব্দ। নামাজ শেষ হলে ফের ঢোলের শব্দে সরগরম হয়ে ওঠে দুর্গা পূজার মণ্ডপ।

একই আঙিনায় মসজিদ থেকে মন্দিরটির অবস্থান ১০ গজের মতো দূরে। স্থানীয়রা বলছেন, প্রায় ১০০ বছর ধরে সেখানে একই আঙিনায় চলছে উভয় ধর্মের উপাসনা। কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই বন্ধুত্বের বন্ধনে চলছে তাদের সামাজিক জীবন।

শিমরাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমাদের এ মসজিদটির বয়স প্রায় ১০০ বছর আর মন্দিরের বয়সও প্রায় ৯০ বছর। আমরা সবাই মিলেমিশে থাকি। সময়মতো নামাজ পড়ি, তারা (হিন্দু ধর্মালম্বীরা) পূজা করে। এতে কারও কোনো বাধা নেই।’

একই গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘আমরা সুশৃঙ্খলভাবে নিজেদের ধর্ম পালন করি। আজানের সময় তাদের (হিন্দু ধর্মালম্বীরা) বাদ্যযন্ত্র বন্ধ থাকে। নামাজ শেষে আমরা তাদের নিরাপত্তায় সহায়তা করি।’

মিলেমিশে পাশাপাশি ধর্মীয় আচার পালনের চিত্র তুলে ধরেন শিমরাইল মধ্যপাড়া সিদ্ধেশ্বরী আশ্রম সভাপতি সুমন রায়। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় উৎসব। আমরা মন্দিরের পাশে মসজিদের সঙ্গে মিলেমিশে আছি। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখি।’

স্থানীয় আরেক হিন্দু ধর্মালম্বী তপন দেবনাথ বলেন, ‘এখানে দীর্ঘ সময় ধরে পূজা হচ্ছে। আগে কিছুটা ভয় কাজ করলেও এবার সুষ্ঠুভাবে পূজা করছি। সরকারকে আমাদের পুরোনো মন্দিরের উন্নয়নে সহায়তা করার অনুরোধ করছি।’

পুরোহিত সম্পদ চক্রবর্তী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতির উদাহরণ হিসেবে আমাদের মন্দির ও মসজিদ রয়েছে। আজান চলাকালে আমরা আমাদের বাদ্যযন্ত্র বন্ধ রাখি।’

বিগত বছরগুলোর মতো এ বছরও শিমরাইল মধ্যপাড়া মন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম। তিনি কালবেলাকে বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পাশাপাশি মসজিদ ও মন্দির। মুসলমানরা নামাজের সময় নামাজ আদায় করছেন, হিন্দুরা পূজার সময় পূজা করছেন। বিগত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১০

‘পাড়ার গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’, ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

১১

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

১২

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

১৩

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

১৪

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৭

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

১৮

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

১৯

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

২০
X