কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ
সংকটের মানবিক গল্প

দখলদারিত্বে পিষ্ট ফিলিস্তিনি জলপাই

দখলদারিত্বে পিষ্ট ফিলিস্তিনি জলপাই

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত যে শুধু মানুষের দৈনন্দিন জীবন ও রাজনৈতিক বাস্তবতাকে বদলে দিয়েছে তা নয়, একই সঙ্গে ধ্বংস করেছে ফিলিস্তিনের কৃষি অর্থনীতির অন্যতম স্তম্ভ জলপাই চাষকে। শতাব্দীর পর শতাব্দী ধরে জলপাই গাছ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি ও ভূমির সঙ্গে ফিলিস্তিনিদের বন্ধনের প্রতীক। কিন্তু দখলদারিত্ব, জলসংকট ও জলবায়ুগত পরিবর্তনের বহুমুখী অভিঘাতে সেই ঐতিহ্য এখন টালমাটাল। ফিলিস্তিনের কৃষি আয়ে জলপাই ও জলপাইয়ের তেলের অবদান প্রায় এক-তৃতীয়াংশ। ১ লাখ পরিবারের সরাসরি জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাত পড়েছে নজিরবিহীন সংকটে।

সংখ্যার চেয়েও করুণ সংকটের মানবিক গল্প: ওসমান-বাদাহা পরিবারের পুরোনো স্মৃতি আজ শুধুই অতীত। আলি বাদাহা (৬০), ইসমাইল (৫৯) ও ইজ্জাত ওসমান (৭২) মনে করেন, এক সময় জলপাই বাগান ছিল তাদের পারিবারিক আনন্দের কেন্দ্র—লুকোচুরি, গান, জলপাই তোলা আর রাতে তেলের কলের পাশে গল্প গুজব। কিন্তু এ বছর জীবনে প্রথমবার তাদের বাগান রয়ে গেছে অগোছালো ও শুকনো জলপাইয়ে ভরা—অস্পর্শিত। কারণ, সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীদের হুমকি এবং উপত্যকাজুড়ে আরোপিত ২৪ ঘণ্টার ‘বন্ধ সামরিক এলাকা’ আদেশ। পরিবারটি এখন শুধু দূর থেকে তাকিয়ে থাকে—কোনো গান নেই, পিকনিক নেই; শুধু নিস্তব্ধতা।

৬৭ বছর বয়সী ইউসুফ দার আল-মুসা তার আঙিনায় বসে ছিলেন মুখ ও পেটে ক্ষত এবং হাত ব্যান্ডেজে মোড়া। ৪৫০টিরও বেশি জলপাই গাছ থাকা নিজের জমিতে গেলে বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন তিনি। ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি কি আমার নিজের জমিতে যেতে পারব না? এই জমি আমার বাবা-দাদা-পূর্বপুরুষের। আর তোমরা কোথা থেকে এলে?’

মাসের পর মাস ইউসুফ নিজের জমিতে ঢুকতে গেলেই হামলার শিকার হয়েছেন। সেই জমিতে তিনি ডুমুর, টমেটো, আঙুর, যব, বেগুন, মসুর, কাঠবাদাম ও শসা চাষ করতেন। সাধারণত তার পরিবারের সবচেয়ে বড় আয়ের উৎস রামাল্লাহর বাজারে জলপাই তেল বিক্রি। কিন্তু এ বছর তার কাছে নেই এক ফোঁটাও জলপাই তেল।

জলপাইয়ের সঙ্গে নিজ জীবনের বন্ধন ব্যাখ্যা করতে গিয়ে ইউসুফ বলেন, ‘মাটি আমাদের জীবন। আমাদের পূর্বপুরুষের জীবন—দশ হাজার বছরের ইতিহাস। এই ফসল ছাড়া আমি বাঁচব না। সত্যিই বলছি, বাঁচব না।’

১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর দখলের পর থেকেই ফিলিস্তিনের কৃষিজীবন ক্রমাগত সামরিক বিধিনিষেধ ও ভূমি দখলের কবলে পড়ে। ওসমানদের বাড়ির বিপরীতে যে নেরিয়া অবৈধ বসতি গড়ে ওঠে ১৯৯১ সালে, তা দেইর আম্মারের জমি কেটে নিয়েই। এরপর আরও জমি দখল করা হয়। কয়েক বছর আগে নেরিয়ার পশ্চিম প্রান্তে আরেকটি বসতি চৌকি গড়ে তোলা হয়।

ইসমাইলের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ইজ্জাত বলেন, ‘ওদিকে যে আলো জ্বলছে, আমার ৩৮ একর জমি ছিল ওখানে। বসতি স্থাপনকারীরা সব নিয়ে গেছে। আমার সব গাছ কেটে ফেলেছে। আমি হাঁটতেও পারি না।’

তিনি উপত্যকার ওপারে আরও আলোর দিকে আঙুল তুলে বলেন, ‘ওটা আমার জমি। আর ওটা আমার চাচাতো ভাইয়ের... ওদেরও... ওই সব নিচে আইন আইউব পর্যন্ত—সবই ছিল আমাদের।’

স্থানীয়দের মতে, ইহুদি বসতি স্থাপনকারীরা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় গ্রামের প্রায় ৭ হাজার দুনাম বা ১ হাজার ৭৩০ একর জমি দখল করে নিয়েছে। আলি, ইসমাইল ও ইসমাইলের দুই ভাই উপত্যকায় যে জমি পেয়েছিলেন, তা মূলত বসতি স্থাপনকারীদের জন্য নির্মিত দুটি সড়ক দিয়ে বিভক্ত হয়ে গেছে।

গ্রামবাসীর হিসাব অনুযায়ী, দির আম্মার গ্রামের আশপাশের প্রায় ৮০ শতাংশ জলপাই গাছ থেকেই এবার জলপাই তোলা সম্ভব হয়নি। অক্টোবর-নভেম্বরে এই গ্রামের জলপাই কল সাধারণত চব্বিশ ঘণ্টা চলে এবং ১ হাজার থেকে ২ হাজার টিন (প্রতি টিন ১০ লিটার) জলপাই তেল উৎপাদন হতো। কিন্তু এ বছর ভর মৌসুমেও কলটি খালি ও নিস্তব্ধ। পুরো গ্রামে উৎপাদন মাত্র ৩০ টিন তেল।

ফিলিস্তিনি জলপাই তেল মোট কৃষি উৎপাদনের প্রায় ২০ শতাংশ। রামাল্লাহভিত্তিক ফিলিস্তিন ইকোনমিক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (এমএএস) অর্থনৈতিক গবেষক ইসমাত কুজমার বলেন, ‘প্রাথমিক অনুমান অনুযায়ী এই বছর মাত্র ৭ থেকে ৮ হাজার টন জলপাই তেল উৎপাদিত হতে পারে, যা গত মৌসুমের ২৭ হাজার ৩০০ টন উৎপাদনের এক-চতুর্থাংশেরও কম।

কুজমার বলেন, ‘ফিলিস্তিনি পরিবারে জলপাই তেল না থাকলে সেটা শুধু রান্নার সমস্যা নয়—জীবনের আনন্দটাই কমে যায়।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি ফিলিস্তিনি কৃষকরা বছরের পর বছর তাদের জমিতে পৌঁছাতে না পারেন, গাছগুলো মারা যাবে। গাছের যত্ন না নেওয়া, ছাঁটাই না করা, সার না দেওয়া হলে কয়েক বছরের মধ্যে বসতি স্থাপনকারীদের জন্য সেই জমি দখল করা আরও সহজ হয়ে যাবে।’

এত নিপীড়নের মধ্যেও স্থানীয়দের ছোট্ট ছোট্ট প্রতিরোধের গল্প রয়েছে। বুরিন গ্রামের গাসসান নাজ্জার বলেন, ‘সৈন্যরা এলে তুমি পালাও এবং তারা তোমাকে ধরলেও তাতে কী? তারা তোমাকে মারতে পারে, গ্রেপ্তার করতে পারে। তুমি মারা যেতে পারো। সবাই মারা যেতে পারে। কিন্তু কেন আমি আমার মর্যাদা ছাড়া মরব?’

একদিন সকালে আলী তার চাচাতো ভাই ইসমাইলের টেরেসে এসে একটি চেয়ারে নিঃশব্দে বসে চা পান করতে করতে জলপাই গাছের দিকে তাকিয়ে রইলেন। ইসমাইল তার ছোট ভাইপোদের দিকে তাকালেন, যারা পরিবারের টেরেসে চুপচাপ বসে আছে। তিনি ভাবলেন, জলপাই ছাড়া একজন ফিলিস্তিনি কী? তার জমি ছাড়া একজন কৃষক কী? কিছুই না। কিছুই না। জমিই আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।

জলপাই ফিলিস্তিনি অস্তিত্ব, সংস্কৃতি ও স্থিতিশীলতার প্রতীক। শুধু একটি ফসল নয়, এটি একটি জাতির আত্মার সঙ্গে জড়িত। এ বছর সংগ্রহে ভয়াবহ ধস কৃষিজীবী পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করছে, হাজার বছরের ঐতিহ্যকে নিশ্চিহ্ন করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গভীর এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি জরুরি মানবিক ও নৈতিক প্রশ্ন উপস্থাপন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১০

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১১

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১২

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৪

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় আজ

১৭

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৮

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৯

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

২০
X