আলী ইব্রাহিম
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

স্থগিত হওয়া লাইসেন্স খুলে কোটি টাকার পণ্য খালাস

কমলাপুর কাস্টম হাউস
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিথ্যা ঘোষণায় আমদানি হওয়া পণ্য চালান খালাসের দায়ে সিঅ্যান্ডএফ এজেন্ট এনএম ট্রেডার্সের লাইসেন্স সাময়িক স্থগিত করে কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) কাস্টম হাউস। যে পণ্য চালানের জন্য লাইসেন্স সাময়িক স্থগিত হয়েছে, সেই পণ্য চালাক আটক থাকার পরও কাস্টম হাউস কর্তৃপক্ষ লাইসেন্সটি খুলে দিয়ে নতুন করে পণ্য চালান খালাসের সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগে মাত্র তিন দিনের মাথায় চারটি বিল অব এন্ট্রির মাধ্যমে প্রায় কোটি টাকার পণ্য খালাস নিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের নভেম্বরে মেসার্স সাদাফ ট্রেডিংয়ের আমদানি করা পণ্য চালানে বড় ধরনের মিথ্যা ঘোষণার প্রমাণ পায় কমলাপুর কাস্টম হাউস কর্তৃপক্ষ। শুল্ক ফাঁকির অপরাধে এখনো পণ্য চালানটি কমলাপুর কাস্টম হাউসে আটক রয়েছে। এ চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এন এম ট্রেডার্সের। শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় পণ্য আনার অপরাধে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক স্থগিত করেন তৎকালীন লাইসেন্সিং কমিটির সভাপতি। সম্প্রতি লাইসেন্সিং কমিটির তৎকালীন সভাপতি পদোন্নতি পেয়ে কমিশনার হিসেবে বদলি হয়ে যান। আইসিডি কমলাপুরের লাইসেন্সিং কমিটির নতুন সভাপতি হন যুগ্ম কমিশনার বিল্লাল হোসেন। সভাপতি হয়েই তিনি সাময়িক স্থগিত করা এন এম ট্রেডার্সকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিল্লাল হোসেন কালবেলাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এন এম ট্রেডার্সকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালান আটক থাকার পরও কীসের ভিত্তিতে স্থগিতাদেশ প্রত্যাহার করলেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

অন্যদিকে কমলাপুর কাস্টম হাউসের কমিশনার ড. নাহিদা ফরিদী জানান, তিনি এন এম ট্রেডার্সের বিষয়ে অবগত নন। তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাবেন বলেও জানান।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ এন এম ট্রেডার্স অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি কোটি টাকার চারটি পণ্য চালান খালাসের প্রক্রিয়া সম্পন্ন করছে। তবে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানটির দাবি অভিযোগ থেকে শুনানির মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জানতে চাইলে এন এম ট্রেডার্সের রফিক কালবেলাকে বলেন, ‘মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে আমার কোনো দায় নেই। কারণ, আমদানিকারকের মিথ্যা ঘোষণার বিষয়টি আমি জানতাম না। যার কারণে আমার লাইসেন্সের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কাস্টম হাউসে আবেদন করি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X