রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জুন ২০২৬, ১০:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

মাজার ইস্যুতে বিতর্ক, সিলেটের ডিসি প্রত্যাহার

মাজার ইস্যুতে বিতর্ক, সিলেটের ডিসি প্রত্যাহার

মাজার ব্যবস্থাপনাসহ একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে কিছু উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন সারওয়ার আলম। বিশেষ করে মাজারে থাকা দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি ‘দানের ডেগ’ সিলগালা করার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

গত ১৮ জুন বিকেলে এসব পদক্ষেপ নেওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়। এক পক্ষ এ উদ্যোগকে স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখলেও অন্য পক্ষ একে ঐতিহ্যবিরোধী ও অযাচিত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে।

সিলেটের দায়িত্ব নেওয়ার পর সারওয়ার আলম বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক বিষয়ে একাধিক উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে জমি অধিগ্রহণ দ্রুত শেষ করার ঘোষণা থাকলেও অগ্রগতি সীমিত ছিল বলে জানা যায়। এ ছাড়া ভূমিকম্পের পর নগরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, ফুটপাত থেকে হকার উচ্ছেদসহ অন্যান্য প্রশাসনিক উদ্যোগেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে সূত্র জানিয়েছে।

সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম কালবেলাকে বলেন, ‘মো. সারওয়ার আলম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাদাপাথর লুটের সময় তিনি লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পাথর পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া র্যাবে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই তিনি জনমনে পরিচিত ছিলেন।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে মাজার ব্যবস্থাপনা নিয়ে কিছু পদক্ষেপ বিশেষ করে দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেগ সিলগালা এবং সেখানে পুলিশ ও আনসার মোতায়েন অনেকের কাছে বিতর্কিত ও অশোভন মনে হয়েছে। এতে মাজার সংশ্লিষ্টদের সামাজিকভাবে হেয় করা হয়েছে এবং ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।’ ২০২৫ সালের ১৮ আগস্ট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X