কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিটায়ার্ড আর্মড সোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) উদ্যোগে ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মহাখালীস্থ রাওয়া ক্লাবের হেলমেট হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাওয়া প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হকের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।

অন্যান্যের মধ্যে রাওয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নওরোজ খুরশিদ আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, রাওয়া ভাইস চেয়ারম্যান মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, রাওয়ার ক্রীড়া সম্পাদক ও বিএনপি নেতা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) ড. মোহাম্মাদ হারুনুর রশিদ ভূইয়া, লে. জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল, দৈনিক নয়া দিগন্তের যুগ্ম সম্পাদক কবি জাকির আবু জাফর, জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, আহত জুলাই যোদ্ধা, রাওয়া কার্যনির্বাহী কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত যোদ্ধা ও তাদের পরিবারের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম বলেন, ‘২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড এবং বিগত সরকারের আমলের বঞ্চনা জুলাই অভ্যুত্থানের মূল মূলভিত্তি। আন্দোলনে রাজপথের ছাত্র-জনতার পাশাপাশি অবসরপ্রাপ্ত ও কর্মরত সামরিক বাহিনীর সদস্যদের সাহসী অংশগ্রহণের, প্রেসক্লাব, শহীদ মিনার, ডিওএইচএস এবং রাওয়ায় আয়োজিত বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সোচ্চার ভূমিকা আন্দোলনকে গতি ও নৈতিক শক্তি জুগিয়েছিল।’

তিনি বলেন, ‘ইতিহাস বিকৃতি রোধ করে একটি নিরপেক্ষ, পেশাদার, রাজনীতিমুক্ত ও জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। বৈষম্যের অবসান, জবাবদিহিতা ও স্বচ্ছতা, জাতীয় সংহতির মাধ্যমে অতীতের বিভাজন ভুলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে যে কোনো অপশক্তি মোকাবিলা সম্ভব। আহত ও শহীদ পরিবারের জন্য ক্যাটাগরি অনুযায়ী, মাসিক সম্মানী ভাতা, গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা এবং ডাটাবেজ তৈরির মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা চালুর করা হয়েছে।’

রাওয়া প্রেসিডেন্ট আবদুল হক বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেনাবাহিনীর বিদ্রোহ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জেনারেল আতাউল গণি ওসমানীর ভূমিকা ছাড়া দেশের স্বাধীনতা অর্জন অসম্ভব ছিল না। ৫ আগস্টের সংকটকালে সেনাবাহিনীর ইতিবাচক সিদ্ধান্ত দেশকে সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। আমাদের দুই-একজন ব্যক্তির ভুলের জন্য পুরো সংস্থাকে দোষারোপ না করে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানকে মূল্যায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পচা অতীত ও হানাহানি ভুলে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করছি।’

আব্দুল্লাহিল আমান আজমি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে অসম্ভবকে সম্ভব করেছিল এবং ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনতন্ত্রকে পরাস্ত করেছিল এবং আমি ও আমার মতো অনেকেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্ত করেছেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ ও সশস্ত্র সালাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না দেশে জুলাইয়ের মতো ক্রাইসিস আবারও আসতে পারে। কিন্তু আমরা সম্প্রতি দেখছি, আমরা আর ঐক্যবদ্ধ নেই। আমরা ক্রমেই বিভক্ত হয়ে যাচ্ছি। আমি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল চালু করতে যাচ্ছি, যা হবে সম্পূর্ণ অরাজনৈতিক। তার উদ্দেশ্য হবে যে কোন ক্রাইসিসে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখা।’

তিনি আরও বলেন, ‘আমরা পুরো জাতিকে যদি ঐক্যবদ্ধ না করতে পারি, সাম্য সুবিচার ন্যায়বিচার কালে কালে বাধাগ্রস্ত হবে। প্রয়োজনে আমরা দেশের অরাজনৈতিক, দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান ব্যক্তিদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলের কাছে গিয়ে আপস ও ঐক্যের আহ্বান জানাব।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১০

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৩

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৪

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৬

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৮

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৯

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

২০
X