নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে আলোকবালী ইউনিয়নের খোদাদিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার পুলিশ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আহতদের জেলা সদর হাসপাতালসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নাজমুল ইসলাম ও আল আমিন নামে দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার নিয়ন্ত্রণ নিতে ৫ লাখ টাকার চুক্তিতে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে ভাড়া করেন আওয়ামী লীগ সমর্থিতরা। গ্রামবাসীর হাতে আটক অস্ত্রধারী নাজমুল পুলিশের কাছে এ তথ্য জানিয়েছে। তার বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন আল আমিন, নাহিদ সরকার, সাকিব সরকার ও শফিউল্লাহ। এ ছাড়া টেঁটাবিদ্ধ হয়েছেন হালিম মিয়া, হারুন মিয়া, মাসুদ রানা, নাজমুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন। এদের মধ্যে আল আমিনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা সবাই আলোকবালীর খোদাদিলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিম ও যুবলীগ নেতা জাকির হোসেনের সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তাদের দ্বন্দ্বের জের ধরে উভয় গ্রুপের মধ্যে মামলা-পাল্টা মামলাও হয়েছে। এর জেরে গতকাল ভোরে জাকির হোসেন ও ফাহিমের সমর্থকরা অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করে। এ খবর ছড়িয়ে পড়লে জয়নাল আবেদিনের লোকজন প্রতিহত করার চেষ্টা চালায়। এ সময় জাকির হোসেন ও ফাহিমের ছোড়া গুলিতে আল আমিনসহ চারজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া টেঁটাবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন। পরে উত্তেজিত গ্রামবাসী শটগানসহ নাজমুল ইসলামকে আটক করেন।

এ বিষয়ে বিএনপি নেতা জয়নাল আবেদিন বলেন, ফজরের নামাজের পরপরই জাকির ও ফাহিমের নেতৃত্বে হামলা শুরু হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জাকির। তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। সেখানে আমাদের লোকজন যাওয়ায় জয়নাল ও তার ভাইয়েরা তাদের মারধর করে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে জয়নাল লোকজন নিয়ে আমার সমর্থকদের বাড়িঘরের ওপর হামলা চালায়। সন্ত্রাসী ভাড়া আনা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো মিথ্যা অভিযোগ।

নরসিংদী সদর থানার এসআই অভিজিৎ চৌধুরী বলেন, গ্রামবাসীর হাতে আটক দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X