তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ বাংলাদেশ মাতাবে জাল

আজ বাংলাদেশ মাতাবে জাল

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। ১৪ বছর পর আবারও ঢাকায় আসছে তারা। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে মঞ্চ মাতাবে দলটি। আজ শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এ কনসার্টে পারফর্ম করবে জাল। আয়োজকদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাল ব্যান্ডের সদস্যরা গত বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কনসার্ট নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে কনসার্ট করতে পেরে নিজেদের আনন্দের কথা জানান ব্যান্ডের সদস্যরা। শুক্রবার কনসার্টে ‘জাল’ ব্যান্ড তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদযাপন করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো—‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’। এ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল ‘জাল’। গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। শুক্রবার বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে বিকেল ৪টার দিকে। এর আগে বেলা ৩টায় গেট ওপেন হবে।

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে স্বদেশ প্রপার্টিজের অভ্যন্তরে ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিতব্য এ কনসার্টে আরও পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X