বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রতিযোগিতা উপভোগ করি: মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

দেশের নাটক ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতি মাসেই দর্শকের জন্য নতুন নতুন নাটক নিয়ে টেলিভিশন ও ইউটিউব প্ল্যাটফর্মে হাজির হন তিনি। এ মাসেও ব্যতিক্রম ঘটেনি। ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে তার নতুন একটি নাটক। শিরোনাম ‘ফারামগেট’। এটি পরিচালনা করেছেন রাশেদুল কাবির রিমন।

নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে প্রকাশ হয়েছে। এ নাটকের গল্প ফার্মগেটের সাধারণ একটি পরিবারকে কেন্দ্র করে রচিত হয়েছে। এ নাটক নিয়ে মাহি কালবেলাকে বলেন, ‘প্রতিটি নাটকেরই নতুন গল্প থাকে। তবে সব নাটকের গল্পই যে একেবারে আলাদা হয় তা কিন্তু নয়। সে জায়গা থেকে এই নাটকের গল্প একেবারেই আলাদা ধাঁচের। কারণ, এমন গল্পে এর আগে আমার কাজ করা হয়নি। তাই আমি বেশ আনন্দিত। ভিন্ন ধাঁচের গল্প উপহার দিতে পারলে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। সেই জায়গা থেকে আমি আশাবাদী, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

এরপর ইউটিউবের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। বললেন, ‘আমি প্রতিযোগিতা পছন্দ করি। কারণ প্রতিযোগিতা না থাকলে কখনো ভালো কাজের বাজার তৈরি হয় না। তাই কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা দরকার আছে। সেটি শুধু নাটকেই নয়, সব ক্ষেত্রে থাকাই ভালো।’

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও জানান, নাটক ছাড়াও তার বেশ কিছু ওটিটি কনটেন্ট নিয়ে কথা হচ্ছিল, যেগুলো বিগ বাজেটের বড় বড় কাজ ছিল। কারণবশত কাজগুলো স্থগিত হয়েছে। এ ছাড়া নতুন নাটকের ব্যস্ততা তো আছেই।

সামিরা খান মাহি তার প্রতিটি নতুন কাজের ক্ষেত্রেই নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেন। বিগত দিনে তার বেশ কিছু চরিত্র দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাই গল্পনির্ভর কাজে অভিনয় করতে সবসময়ই আগ্রহ তার।

মাহি ভালোবাসেন ঘুরে বেড়াতে এবং পৃথিবী সম্পর্কে জানতে, এ ধারণা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলেই বোঝা যায়।

এ অভিনেত্রীর জনপ্রিয় নাটকের তালিকায় আছে—‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’, ‘ফকির থেকে কোটিপতি’, ‘স্বপ্নের বাসর’। এগুলো ছাড়াও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১০

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১১

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১২

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৩

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৪

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৫

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৬

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৭

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৮

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৯

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

২০
X