বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রূপান্তর’ করে মামলা খেলেন জোভান-মাহি

‘রূপান্তর’ নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
‘রূপান্তর’ নাটকে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

এবারের ঈদে বেশকিছু নাটকের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল বহুল আলোচিত ‘রূপান্তর’ নাটক। এই গল্প নিয়ে যেমন ওঠে প্রশ্ন, তেমন হয় সমালোচনা। একপর্যায়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয় নির্মাতা ও প্রযোজক। এবার এ নাটকে কাজ করার জন্য নোয়াখালীতে মামলা হলো ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ৬ জন।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ‘রূপান্তর’ নাটক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি।

ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। এমন চরিত্রে অভিনয়ের জন্য ভক্তদের তোপের মুখে পড়তে হয় অভিনেতা ও অভিনেত্রীকে। গায়েব করে দেওয়া হয় জোভান-মাহির ফেসবুকও।

মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ মামলাটি নিয়ে গণমাধ্যমে বলেন, ‘‘রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘রূপান্তর’ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি, বিচারক মামলাটি আমলে নেবেন।’’

নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। এমন নাটকে অভিনয়ের বিষয়ে এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেননি এ দুজন।

তবে মালার বিষয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিবেন এবং নির্দেশনা প্রদান করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X