তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ভয়ডরহীন এক নয়নতারা (ভিডিও)

ভারতের লেডি সুপারস্টার নয়নতারা। ছবি: সংগৃহীত
ভারতের লেডি সুপারস্টার নয়নতারা। ছবি: সংগৃহীত

ব্যাকগ্রাউন্ডে কান্নার শব্দ, তীব্র বেগে আসছে ঢোলের আওয়াজ, আকাশে মেঘের গর্জন, অন্ধকারে উঁকি মারছে গোলপাতার ছোট্ট একটি ঘর। হঠাৎ প্রকাশ্যে কান্না করা শিশুর মুখমণ্ডল। পাশে তার মা শুকনো মরিচ গুঁড়া করায় ব্যস্ত। ঘরের বাইরে অগ্নি মশাল হাতে একদল শত্রুর ছায়া। ততক্ষণে মায়ের বোঝা শেষ তার এবং তার সন্তানের ওপর বিপদ আসছে, এরপর বাচ্চাকে দুধ পান করিয়ে ঘুম, শত্রু মোকাবিলায় মায়ের প্রস্তুতি শুরু। এরপর চোখেমুখে ক্ষোভের আগুন নিয়ে কাঁচি হাতে ঘরের বাইরে আসলেন ভয়ডরহীন এক নয়নতারা।

ওপরের গল্পটি নয়নতারার নতুন সিনেমা রাক্কায়িতের প্রকাশিত টিজারের। এমন চরিত্রে এর আগে তাকে দেখেনি দর্শক।

ভারতের লেডি সুপারস্টার নয়নতারা। ২০২৪ সালে বড় পর্দায় তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তাই পঁচিশের জন্য তিনি নিজেকে ভয়ংকর এক রূপে উপস্থিত করতে যাচ্ছেন। তারই একঝলক ‘রাক্কায়িত’ সিনেমার টিজারে দেখা গেল।

অ্যাকশন ড্রামা ধাঁচের এ সিনেমাটি নির্মাণ করেছেন সেন্থিল নাল্লাসামি। তবে পঁচিশের কবে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি নির্মাতা।

এরপর ‘রাক্কায়িত’ নিয়ে পরিচালক বলেন, ‘টিজারে নয়নতারার হিংস্র চরিত্রের মাত্র একভাগ তুলে ধরা হয়েছে। সিনেমা মুক্তির পর তাকে দেখে দর্শক অবাক হয়ে যাবে বলে আমি আশাবাদী। কারণ পর্দায় এর আগে সে এত রক্তপাত কখনো ঘটায়নি।’

চলতি বছর এ নায়িকাকে বড় পর্দায় দেখা না গেলেও নেটফ্লিক্সে তার ওয়েডিং ডকুমেন্ট্রি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ প্রকাশিত হয়। এ ছাড়া ২০২৫ সালের জন্য তার হাতে আরও বেশ কিছু সিনেমা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১০

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১১

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১২

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৩

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৪

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৫

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৬

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৭

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৮

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৯

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

২০
X