কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:২১ এএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে কয়েকটি ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মাইফাদুন এলাকায় দুটি গাড়ি এবং শৌকিন গ্রামে আরেকটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।

ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে।

এদিকে, লেবাননের অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরলেও তারা এখনো নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১০

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১১

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১২

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৩

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৪

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৬

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৭

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৮

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৯

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

২০
X