বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

একসঙ্গে বৃষ্টি, শামীম, সামান্তা

অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সামান্তা পারভেজ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সামান্তা পারভেজ। ছবি: সংগৃহীত

প্রথমবার একসঙ্গে কাজ করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, শামীম হাসান সরকার এবং তরুণ অভিনেত্রী সামান্তা পারভেজ। নাটকের নাম ‘মুসিবত আনলিমিটেড’। এটি একটি ধারাবাহিক, যা পরিচালনা করছেন সহিদ উন নবী। নতুন এ ধারাবাহিক নিয়ে তানিয়া বৃষ্টি বুয়ার চরিত্রে অভিনয় করেছেন।

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রটি একেবারেই আলাদা। তার চালচলন, কথাবার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ—সব মিলিয়ে চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী কাজটি নিয়ে।’

নাটকে সহশিল্পী হিসেবে তানিয়া বৃষ্টিকে পেয়ে উচ্ছ্বসিত শামীম হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। সামান্তার অভিনয়ে আরও ভালো করার চেষ্টা দুর্দান্ত। নবী ভাইয়ের এ নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’

কমেডি ঘরানার এ নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করেছেন শেলী আহসান, দিলু খন্দকার। এদিকে ৪ ও ৫ ডিসেম্বর বৃষ্টি-শামীম নতুন আরেকটি একক নাটকে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X