তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

সামনে এলো পুরোনো স্মৃতি...

সামনে এলো পুরোনো স্মৃতি...

জীবনের বিশেষ মুহূর্তগুলো আবার নতুন করে অনুভব করার জন্য পুরোনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে ফেসবুক। তেমনই এক বিশেষ মুহূর্ত সামনে এলো অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর। ছবিটি ২০০৫ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তোলা। যেখানে ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্নার সঙ্গে শ্রাবন্তী দাঁড়িয়ে আছেন। ছবিটি অভিনেত্রী শ্রাবন্তী তার নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগঘন এক ক্যাপশন দেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার ২০০৫ সালে সান ফ্রান্সিসকোতে, আল্লাহ তাকে চির শান্তি দান করুন! এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়।’ মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগতাড়িত করে দেয়।

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল তার। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন এ অভিনেতা।

মান্না অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘বীর সৈনিক’, ‘শান্ত কেনো মাস্তান’, ‘বসিরা’, ‘খল নায়ক’, ‘রংবাজ বাদশা’, ‘সুলতান’, ‘টপ সম্রাট’, ‘ঢাকাইয়া মাস্তান’ ইত্যাদি।

অন্যদিকে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা পান শ্রাবন্তী। তার অভিনীত ‘রং নাম্বার’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে শ্রাবন্তী নিউইয়র্কে বসবাস করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

১০

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

১১

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশেহারা চাষিরা

১২

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

১৩

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১৪

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

১৫

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

১৬

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

১৮

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

১৯

সন্তান হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেপ্তার ৩

২০
X