কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

কে. এম. আওলাদ হোসেন। ছবি : সংগৃহীত
কে. এম. আওলাদ হোসেন। ছবি : সংগৃহীত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন।

বুধবার (১ জুলাই) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগ দেওয়ার পর থেকেই ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে. এম. আওলাদ হোসেন দীর্ঘ ১৭ বছর ডাচ-বাংলা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেখানে তিনি উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয় কার্যক্রমের কৌশলগত বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন।

উল্লেখ্য, কে. এম. আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১০

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১১

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১২

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৩

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৬

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৭

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৮

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৯

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

২০
X