শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি। পুরোনো ছবি
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি। পুরোনো ছবি

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলার ১০ বছর পার হয়ে গেছে। ২০১৬ সালের ১ জুলাইয়ের এ হামলার মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে রায় হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এখন মামলাটি রয়েছে আপিল বিভাগের শুনানির অপেক্ষায়।

মামলার বর্তমান অবস্থা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলাটি আপিল বিভাগে অপেক্ষমাণ রয়েছে। তিনি বলেন, ‘আপিল বিভাগে মামলা দ্রুত শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ মামলার ক্ষেত্রেও আমাদের উদ্যোগের ঘাটতি হবে না। তবে কিছু বাস্তব সীমাবদ্ধতা রয়েছে। আপিল বিভাগে বর্তমানে মাত্র পাঁচজন বিচারপতি রয়েছেন এবং মামলার চাপও অনেক। তারপরও রাষ্ট্র বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

তিনি আরও বলেন, ‘হোলি আর্টিজানের ঘটনা শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে কয়েকজন বিদেশি নাগরিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি বিবেচনায় রেখেই রাষ্ট্র প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যরা। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস এ হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয়, এক বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশিসহ মোট ২০ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডের আঘাতে প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম।

হামলার পর জিম্মি অবস্থার অবসানে কমান্ডো অভিযানে নিহত হন পাঁচ জঙ্গি। তারা হলেন- মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।

হামলার পর পুলিশ বাদী হয়ে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। প্রায় দুই বছরের তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। একই সঙ্গে আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা (র্যাশ), হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম এবং মামুনুর রশিদ। রায়ের পর ২০১৯ সালের ৫ ডিসেম্বর ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একইসঙ্গে দণ্ডিতরা জেল আপিল করেন। মামলার ২ হাজার ৩০৭ পৃষ্ঠার নথি পর্যালোচনার পর শুনানির জন্য বেঞ্চ গঠন করা হয়।

২০২৩ সালের শুরুতে ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয়ে ১১ অক্টোবর শেষ হয়। একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া সাত আসামির মৃত্যুদণ্ড বাতিল করে তাদের আমৃত্যু কারাদণ্ড দেন।

২০২৫ সালের জুনে প্রকাশিত ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, হোলি আর্টিজানে সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাঁচ জঙ্গি—রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল এবং খায়রুল ইসলাম ওরফে পায়েল। তারা ঘটনাস্থলেই নিহত হওয়ায় তাদের বিচার সম্ভব হয়নি।

আদালত পর্যবেক্ষণে বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির কেউ হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না কিংবা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। ফলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)(অ) ধারার অভিযোগ প্রযোজ্য নয়।

তবে পরিকল্পনা, ষড়যন্ত্র, অর্থ ও অস্ত্রের জোগান, জঙ্গি নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে হামলা সংঘটনে ভূমিকা রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে একই আইনের ৬(১)(ক)(আ) ধারা প্রযোজ্য বলে মত দেন আদালত।

এর ভিত্তিতে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বাতিল করে সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১০

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১১

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১২

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৩

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৪

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৫

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৬

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৭

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৮

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৯

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

২০
X