তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর শেষে এভয়েড রাফার ব্যস্ততা

এভয়েড রাফা ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
এভয়েড রাফা ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড এভয়েড রাফা। দলটির ২০২৪ সালের ব্যস্ততা বছর শেষে যেন আরও বেড়ে গেছে। এ মাসে এরই মধ্যে বাংলাদেশ ডেন্টাল কলেজে কনসার্ট করেছে। এ মাসে তাদের আরও কনসার্ট রয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন রাঈস আল দ্বীন।

কালবেলাকে তিনি বলেন, ‘আমাদের ব্যান্ডের ব্যস্ততা বছরের শেষে অনেক বেড়ে গেছে, যা শুধুই দর্শকদের ভালোবাসার জন্য। এরই মধ্যে আমাদের ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটির মতো কনসার্ট কনফার্ম হয়েছে। সামনে আরও কিছু কনসার্টের কথা হচ্ছে। ব্যান্ডের এ ব্যস্ততা নতুন বছরেও থাকবে বলে আমরা আশাবাদী।’

নতুন বছরে এভয়েড রাফার দেশের বাইরে বেশ কয়েকটি কনসার্ট হবে। যার কথা এরই মধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে ব্যান্ড ম্যানেজার রাঈস আরও বলেন, ‘২০২৫ সাল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। নতুন বছর আমরা দেশের বাইরে বেশ কিছু কনসার্ট করব। যে বিষয়ে কথা হচ্ছে। সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া এরই মধ্যে নতুন বছরের কিছু কনসার্ট কনফার্ম হয়েছে। এর মধ্যে জানুয়ারির ২ তারিখ চট্টগ্রাম এবং ১০ তারিখ কুমিল্লা স্টেডিয়ামে কনসার্ট করব।’

এ মাসে এভয়েড রাফার কনসার্ট: ৫ ডিসেম্বর বনানী, ১৯ ডিসেম্বর সিলেট ক্যাডেট কলেজ, ২০ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়াম, ২৭ ডিসেম্বর ঢাকা ও ৩১ ডিসেম্বর কক্সবাজার। এর মধ্যে রয়েছে বিজয় দিবস কনসার্ট।

এদিকে স্টেজ শোর ব্যস্ততার মধ্যেই এ বছর এভয়েড রাফার নতুন একটি গানও ইউটিউবে প্রকাশ পায়। গানের শিরোনাম ‘প্রতিশোধ’।

এভয়েড রাফা ব্যান্ডের সদস্যরা: রায়েফ আল হাসান রাফা (ভোকাল), হাইথাম মোরালেস রহমান (গিটার), ফয়সাল আহম্মেদ তানিম (বেজ গিটার), মোকাররম হোসেন (ড্রামার), জাকির হোসেন (সাউন্ড ইঞ্জিনিয়ার), রাঈস আল দ্বীন (ব্যান্ড ম্যানেজার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X