কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বসবাস ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে জমি ক্রয় এবং বিনিয়োগকারী বিদেশিরা এখন কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। এ জন্য আর কোনো ওমানি নাগরিকের স্পন্সর প্রয়োজন হবে না।

রয়্যাল ওমান পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। খবর গালফ নিউজের।

নতুন ব্যবস্থায়, যেসব বিদেশি ওমানে সম্পত্তি কিনেছেন কিন্তু এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া একটি সনদ প্রদর্শন করলেই হবে।

এ সুবিধা সম্পত্তির মালিকের নিকটাত্মীয়দের জন্যও প্রযোজ্য হবে। পাশাপাশি ওমানে বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরাও স্পন্সর ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব সম্পত্তির নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, সেসব ক্ষেত্রে বিদেশিদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসা ইস্যুর পর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ওমান সরকার এ উদ্যোগ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X