‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০১:৪৩ এএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

মোহাম্মদ আমির হোসেন। ছবি : কালবেলা
মোহাম্মদ আমির হোসেন। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদের ইমামতি দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। কিন্তু তিনি মসজিদে যে রুমে থাকতেন সেই রুমে মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে গেছেন।

‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, ‘আজ আসরের সময় মুসল্লিদের নিয়ে তিনি নামাজ পড়েন মসজিদে। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম কোথাও কাজে গিয়েছেন। দীর্ঘসময় স্থানীয়রা তাকে মসজিদে দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে খোঁজ করতে যান। কিন্তু তাতেও ছিল তালা দেওয়া। একপর্যায়ে মসজিদে দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে একটি সবুজ রঙের কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসী আসে এবং তার কক্ষে গিয়ে দেখি একটি চিরকুট লেখা। সেখানে পারিবারিক কলহের কথা লেখা ছিল।’

‎তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৩ বছর মসজিদে খেদমতের দায়িত্ব সুবাদে ইমামতি দায়িত্ব পালনের কারণে এলাকার প্রতিটি মানুষের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন।’

‎এ ছাড়া মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখে স্ট্যাটাস দেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

‎সীতাকুন্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

১০

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

১১

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

১২

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৩

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

১৪

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৫

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

১৬

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১৭

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

১৮

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

১৯

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০
X