তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রমাণ দিতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেব : ববি

প্রমাণ দিতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেব : ববি

ঢাকাই সিনেমার বিজলী খ্যাত তারকা ইয়ামিন হক ববি। অস্ট্রেলিয়ায় মা-বোন সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেই লাইট-ক্যামেরার সামনে ব্যস্ত এ সেনসেশনাল নায়িকা।

বর্তমান ব্যস্ততা নিয়ে ববি কালবেলাকে বলেন, তছনছ সিনেমার প্রথম লটের কাজ শেষ করলাম। নভেম্বর ও ডিসেম্বরে বাকি দুই লটের শুটিং শেষ হবে। অ্যাকশনধর্মী এ সিনেমায় আমি দ্বৈত চরিত্রে কাজ করছি। সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন ভাই। তার সঙ্গে আগেও আমার কয়েকটি হিট প্রজেক্ট হয়েছে। আশা করি এ সিনেমাতেও নতুনত্ব পাবেন দর্শক। এ ছাড়া বেইমান নামে আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন আরও একটি সিনেমার কথা চূড়ান্ত হয়ে আছে। শিগগির সেটি জানাব। ইন্ডাস্ট্রিতে কম কাজ হচ্ছে। এটি নিয়ে নায়িকা বলেন, আমার ক্যারিয়ার শুরুর সময় অনেক সিনেমা হতো। তখন হলের সংখ্যা বেশি ছিল। এখন তো সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমতে কমতে শেষ হতে চলেছে। ইন্ডাস্ট্রির ভালোর জন্য সব ধরনের সিনেমা প্রয়োজন। এখন ইন্ডাস্ট্রি ঈদনির্ভর হয়ে গেছে। সিনেমা কম হওয়ার কারণেই হলের সংখ্যা কমেছে। আমার মতে সব ধরনের সিনেমা নির্মিত হতে হবে। সব জনরার সিনেমাই প্রয়োজন ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে। এ ছাড়া সিনেমা হলে পরিবেশ ভালো করতে হবে। যেন দর্শক সেখানে আনন্দের সঙ্গে পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারেন।

ব্যক্তিগত প্রশ্ন, মির্জা আবুল বাশার নামের একজন ব্যক্তিকে আপনার কথিত স্বামী হিসেবে অভিহিত করে প্রচার চালানো হচ্ছে, বিষয়টি যদি খুলে বলতেন। ববির জবাব, বাশারের সঙ্গে আমার পার্টনারশিপে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরুর কথা ছিল। পরে সেটি আর হয়ে ওঠেনি। এটি অনেক আগের কথা। তবে আমি যতদূর জেনেছি, বাশারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে। মূলত আমার বদনাম করতেই সেখানে কথিত স্ত্রী হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালানো হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়। আমি অনেক কষ্টে ক্যারিয়ার গড়েছি। কেউ চাইলেই তা নষ্ট হবে না। মানুষের সম্মান এত সস্তা নয়। বিয়ের বিষয়টি কেউ প্রমাণ দিতে পারলে আমি ১০ কোটি টাকা পুরস্কার দেব।

ভবিষ্যৎ পরিকল্পনা কী? ববি বলেন, আমি আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। এর বাইরে সবসময়ই ব্যবসার ব্যাপারে আগ্রহী। সিনেমার বাইরের সময়টা ব্যবসা নিয়ে থাকতে চাই। সিনেমা আমার প্রথম ভালোবাসা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X