তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মা-বাবা

বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত
বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করছেন তিনি।

গতকাল রাত থেকেই রাজধানীর বসুন্ধরায় নিজ অ্যাপার্টমেন্টে শুরু হয়েছে জন্মদিনের উদযাপন। আজ দিনভর সেই আনন্দে কাটবে তার বিশেষ দিনটি। মিম জানিয়েছেন, এবারের জন্মদিন সম্পূর্ণ পারিবারিক পরিসরেই কাটাতে চান তিনি—কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকা অফিসে যাওয়ার পরিকল্পনা নেই তার।

তবে যেহেতু তিনি ‘রিমার্ক (হারলেন)’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই প্রতিষ্ঠানের বিশেষ আমন্ত্রণে তিনি জন্মদিনের কোনো একসময়ে সেখানে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেবেন।

জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতি বছরই জন্মদিন নানান কারণে বিশেষ হয়ে ওঠে। এবার কীভাবে বিশেষ হবে, তা এখনো জানি না। তবে আগের মতোই পরিবারের সঙ্গে থেকে উদযাপন করব। বাবা-মা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর আমার স্বামী সনি তো সবসময় চেষ্টা করে দিনটিকে বিশেষ করে তুলতে। আমি সবার ভালোবাসা আর দোয়ার মধ্যেই বাঁচতে চাই।’

মিম আরও জানান, শিগগির ভক্তদের জন্য একটি সুখবর আসছে। জন্মদিনের রেশ থাকতে থাকতেই সবাইকে সেই খবর জানাব। শুধু অভিনয় নয়, মিম সমাজসচেতনতামূলক কাজেও নিয়মিত যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এ ছাড়া সেইলর, ওয়ালটন, বিকাশ, বাটা, বার্জার পেইন্টস, হারলেন কসমেটিকস, ইমামি সেভেন ওয়েলস, ক্ল্যাসিক্যাল হোম টেক্স, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড ও লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X