তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্রিসমাসের হলিউড

ক্রিসমাসের হলিউড। ছবি : সংগৃহীত
ক্রিসমাসের হলিউড। ছবি : সংগৃহীত

চলতি বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি নতুন হলিউড সিনেমা, যা দর্শকদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। একটি হলো নস্টালজিয়ায় ভরা আত্মসচেতনমূলক অ্যাডভেঞ্চার কমেডি আর অন্যটি একটি ডার্ক ক্রিসমাস স্ল্যাশার। যেখানে নতুনভাবে কল্পনা করা হয়েছে একটি কাল্ট ক্ল্যাসিক গল্প।

অ্যানাকোন্ডা

‘অ্যানাকোন্ডা’ হলো ১৯৯৭ সালের কাল্ট ফিল্ম ‘অ্যানাকোন্ডা’-এর একটি মেটা-কমেডি রিবুট। সিনেমাটিতে পল রুড ও জ্যাক ব্ল্যাক অভিনয় করেছেন দুই পুরোনো বন্ধুর চরিত্রে, যারা মধ্য বয়সের সংকটের মুখোমুখি। জীবনে নতুন অর্থ ও রোমাঞ্চ খুঁজতে তারা সিদ্ধান্ত নেয় ১৯৯০-এর দশকের তাদের প্রিয় সিনেমাটির একটি অ্যামেচার রিমেক বানাতে এবং সেই উদ্দেশ্যে আমাজন রেইনফরেস্টে পাড়ি জমায় তারা।

যা শুরু হয় স্বল্প বাজেটের একটি আবেগঘন প্রজেক্ট হিসেবে, কিন্তু পরবর্তী সময়ে তা দ্রুত ভয়ংকর রূপ নেয়। জঙ্গলে শুটিংয়ের সময় এই জুটি মুখোমুখি হয় একেবারে সত্যিকারের বিশাল এক অ্যানাকোন্ডার।

তারা যে কাল্পনিক গল্প পর্দায় তুলে ধরতে চেয়েছিল, সেটাই হঠাৎ বাস্তবে রূপ নেয়—আর তখন শুরু হয় বেঁচে থাকার লড়াই। কমেডি, অ্যাডভেঞ্চার ও আত্ম-বিশ্লেষণধর্মী হাস্যরসের মিশেলে তৈরি এ সিনেমাটি যেমন মূল ছবির ভক্তদের আকর্ষণ করবে, তেমনি নতুন দর্শকদের কাছেও হবে উপভোগ্য।

সিনেমাটি নির্মাণ করছেন টম গোরমিকান। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, থান্ডিউ নিউটনসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।

সাইলেন্ট নাইট ডেডলি নাইট

‘সাইলেন্ট নাইট ডেডলি নাইট’ হলো ১৯৮৪ সালের বিতর্কিত কাল্ট হরর চলচ্চিত্রটির একটি আধুনিক নির্মাণ। এ ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিলি চ্যাপম্যান।

সে এমন একজন মানুষ, যে শৈশবের গভীর মানসিক ট্রমায় ক্ষতবিক্ষত। বড়দিনের মৌসুম ঘনিয়ে এলে বিলি ধীরে ধীরে এক সিরিয়াল কিলারে পরিণত হয়, সে সময়জুড়ে যাদের সে ‘দুষ্টু’ বলে মনে করে, তাদেরই নিশানা বানায়।

মাইক পি নেলসনের পরিচালনায় নির্মিত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোহান ক্যাম্পবেল। সিনেমাটির গল্পে রয়েছে এক অন্ধকার ও বিকৃত প্রেমের গল্পও। মূল ছবির তুলনায় এ সংস্করণে নিষ্ঠুরতার পাশাপাশি আবেগী গভীরতার ওপর বেশি জোর দেওয়া হয়েছে, যাতে দর্শক বিলির বিপর্যস্ত অতীত সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X