তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

দলবদলের পথে পার্নো

অভিনেত্রী পার্নো মিত্র। ছবি: সংগৃহীত
অভিনেত্রী পার্নো মিত্র। ছবি: সংগৃহীত

ভারতের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে বড়সড় চর্চার জন্ম দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। বিরোধী শিবির ছেড়ে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তৃণমূলের ঘনিষ্ঠ এক শীর্ষ নেতা পার্নো মিত্রের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও নির্বাচনের ঠিক আগে কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি এ অভিনেত্রী। তবে টলিউড ইন্ডাস্ট্রির একাংশ এ রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচক বলেই দেখছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলায় বিরোধী শিবির এখনো সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। সেই প্রেক্ষাপটেই পার্নোর এ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

পার্নো মিত্রের অভিনয়জীবন শুরু হয় ২০০৭ সালে। রবি ওঝা পরিচালিত ‘খেলা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক। পরে অঞ্জন দত্তের পরিচালনায় ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন।

রাজনীতিতে পার্নোর প্রবেশ ২০১৯ সালে, বিজেপিতে যোগদানের মাধ্যমে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন।

কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উপলক্ষে ‘নৌকাবিহার’ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল পার্নোকে। সেই সময়ের ছবি রাজনীতি ও টলিউড—উভয় মহলেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে বিরোধী শিবিরের প্রবীণ নেতা তথাগত রায় কটাক্ষও করেছিলেন। সব মিলিয়ে, নির্বাচনের আগে পার্নো মিত্রের তৃণমূলে যোগদান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X