তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
প্রিন্ট সংস্করণ

রাশমিকার নতুন চমক

রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দানাকে নিয়ে নতুন কোনো সিনেমা মানেই বাড়তি আগ্রহ। আর সেই আগ্রহ যখন নতুন ছবি মাইসাকে ঘিরে, তখন প্রত্যাশার পারদ আরও বাড়বে—এটাই স্বাভাবিক। অনলাইনে ছবিটির প্রথম ঝলক প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বহু প্রতীক্ষিত সেই ফার্স্ট লুক অবশেষে সামনে আসতেই স্পষ্ট—রাশমিকা এবার হাজির হচ্ছেন তার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী ও ভিন্ন এক অবতারে।

ফার্স্ট লুক প্রকাশের পর নানা মহলের প্রতিক্রিয়ার ভিড়ে বিশেষভাবে নজর কেড়েছেন নির্মাতা হোমি আদাজানিয়া। বর্তমানে তিনি রাশমিকার সঙ্গে কাজ করছেন আসন্ন হিন্দি ছবি ককটেল ২-এ। সামাজিক যোগাযোগমাধ্যমে মাইসা থেকে রাশমিকার লুক শেয়ার করে হোমি লিখেন, ‘এটাই রাশমিকা। যার অভিনয়ের আমি ভক্ত।’

মাইসার প্রথম ঝলকে রাশমিকাকে দেখা গেছে একেবারে নতুন এক রূপে—যেখানে তার উপস্থিতি শক্তিশালী। এটি একটি ইমোশনাল অ্যাকশন থ্রিলার, যা দর্শকদের নিয়ে যাবে আরও অন্ধকার ও তীব্র এক আবহে। প্রকাশিত দৃশ্যগুলো ইঙ্গিত দেয়, ছবিটি অভিনয়নির্ভর গল্প বলার ওপর বিশেষ জোর দিচ্ছে। পুষ্পা, অ্যানিমাল, ছাভা ও থম্মা—একটির পর একটি সফল ছবির পর রাশমিকা যে ধারাবাহিকভাবে নিজেকে নতুন করে প্রমাণ করে চলেছেন, মাইসা তারই আরেকটি উদাহরণ হতে পারে। উল্লেখযোগ্যভাবে, তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি দ্য গার্লফ্রেন্ডও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

ছবিটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস এবং পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের পটভূমিতে নির্মিত মাইসা শুধু একটি অ্যাকশন থ্রিলারই নয়, বরং শক্তিশালী গল্পও। অনেকের মতে, এ ছবিটি রাশমিকার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। অন্যদিকে, রাশমিকার ঝুলিতে রয়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত হিন্দি প্রজেক্ট—ককটেল ২।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X