তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

অপ্রতিদ্বন্দ্বী কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

বড় পর্দায় যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোট পর্দায় নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে সাত বছর পূর্ণ করেছেন এ অভিনেত্রী।

তার অভিনীত সর্বশেষ নাটক ‘কোটিপতি’ প্রকাশের কয়েক দিনের মধ্যেই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ।

নাটকটির সাফল্য নিয়ে নিজের অনুভূতি জানিয়ে কেয়া পায়েল বলেন, গল্পটি পড়ার সময় এমন বিশাল সাড়া পাওয়ার বিষয়টি পুরোপুরি আন্দাজ করতে পারেননি। তবে তিনি বিশ্বাস করেছিলেন, নাটকটি দর্শকদের জন্য একটি ইতিবাচক ও সুন্দর বার্তা নিয়ে আসবে—আর সেটিই দর্শক গ্রহণ করেছে ভালোবাসায়।

২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কেয়া পায়েল। এরপর গত সাত বছরে নাটকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই দীর্ঘ পথচলা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, সময় কীভাবে এত দ্রুত পেরিয়ে গেছে, তা নিজেও টের পাননি। প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করেছেন এবং প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

দর্শকদের ভালোবাসাকেই নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন কেয়া পায়েল। তার মতে, একজন প্রকৃত শিল্পী হতে হলে বারবার নিজেকে ভাঙতে জানতে হয়। শেখার কোনো শেষ নেই আর মৃত্যুর আগপর্যন্ত কাজের মধ্য দিয়েই শেখার ইচ্ছা তার।

বর্তমানে কাজের চাপ বেশ বেড়েছে এ অভিনেত্রীর। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এটা আমাদের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি হাতে রয়েছে একাধিক বিজ্ঞাপন ও একক নাটকের কাজ। আসন্ন ভালোবাসা দিবস এবং দুই ঈদ কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X