বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

শুভ ও কেয়া পায়েল। ছবি - সংগৃহীত
শুভ ও কেয়া পায়েল। ছবি - সংগৃহীত

প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাদের। মিনিস্ট্রি অব লাভ (এমওএল) ব্যানারে নির্মিত এটি সপ্তম চলচ্চিত্র, যার সহপ্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।

নির্মাতার ভাষ্য, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই ৩টি বিষয়কে এক সুতোয় গেঁথে তুলে ধরা হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এ।

নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত আরিফিন শুভ। তিনি বলেন, ‘উনিশ ২০-এর পর আবার চরকির সঙ্গে কাজ করছি। এ ধরনের চরিত্রে আগে কাজ করিনি। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখবে না। এটি প্রচলিত শক্তিশালী নায়ক চরিত্র নয়। আমি অভিনয় করছি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের চরিত্রে, যার পুরো পৃথিবীজুড়ে রয়েছে তার পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’

অন্যদিকে কেয়া পায়েলের কাছেও কাজটি বিশেষ। তিনি বলেন, ‘অনেকগুলো কারণে কাজটি আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ ভাই। দ্বিতীয়ত, এটি চরকির সঙ্গে আমার প্রথম কাজ। আর তৃতীয়ত, পরিচালক জাহিদ প্রীতম। আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। অভিনয়েরও অনেকগুলো লেয়ার রয়েছে। দর্শক আমাকে বিভিন্নভাবে দেখেছেন, এবারও নতুনভাবে দেখবেন বলে বিশ্বাস করি।’

পরিচালক জাহিদ প্রীতম বলেন, ‘প্রতিদিনের সামাজিক দূরত্ব, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং চিরায়ত পারিবারিক মূল্যবোধের সংঘাত—এসবই বাস্তবসম্মতভাবে উঠে আসবে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। এতে যেমন রয়েছে হিউমার ও রোমান্স, তেমনি রয়েছে আবেগঘন পারিবারিক মুহূর্ত, যা প্রতিটি বাঙালি পরিবারকে স্পর্শ করবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X