কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘৩ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘ইশতেহার অনুযায়ী কর-জিডিপি অনুপাতের লক্ষ্যে পৌঁছানো হবে। আগামী ৩ মাসে যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য।’

রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণবিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোঁজামিল হিসেবে দেখিয়েছে। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর-জিডিপি হারকে তলানিতে রেখে গেছে। এতে দরিদ্র বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার।’

এসময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্ট সমস্যা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য সরকার অর্থের সরবরাহ নিশ্চিত করতে চায়। রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে। জোর দেওয়া হচ্ছে আহরণেও।’

তিনি আরও বলেন, ‘নতুন সরকার উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন মরার ওপর খাঁড়ার ঘা।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X