কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনী বছরে রাজস্ব আদায় চ্যালেঞ্জ হবে’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ছবি : সংগৃহীত

চলতি অর্থবছরে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। দেশে চলছে ডলার সংকট, ব্যবসা-বাণিজ্যে রয়েছে ধীরগতি। এমন অবস্থায় রাজস্ব আদায় চ্যালেঞ্জের হবে বলে মনে করনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এনবিআরের সম্মেলন কক্ষে আয়কর তথ্যসেবা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনবিআরের আয়কর নীতির সদস্য ড. সামসুদ্দিন আহমেদ, কর প্রশাসনের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, শুল্ক নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ এনবিআরের ঊর্ধতন কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান বলেন, নির্বাচনী বছরে ডলার সংকট চলছে, আমদানি কমে গেছে ও ব্যবসায় ধীরগতি, এই অবস্থায় রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ। দুই ধাপে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, আমি ২০২০ এর জানুয়ারিতে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই করোনার তাণ্ডব শুরু হয়। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছু করতে পারিনি। পলিসি লেভেলে কিছু সংস্কার করেছি। অটোমেশনের ক্ষেত্রে চেষ্টা করেছি। আয়কর আইন করেছি, কাস্টমস আইন সংসদে উপস্থাপিত হবে। অফিস পলিসি নিয়ে কাজ করেছি। অর্থনীতির এই করুণ অবস্থার মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তেমন কিছুই করতে পারিনি। ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে বাজেটে কিছু বিষয় যুক্ত করেছি। কোনো সেবা না পেলে ব্যবসায়ীদের অভিযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেবা না পেলে লিখিত অভিযোগ নিয়ে আসেন। ব্যবসায়ীদের অযথা সুপারিশ কেন শুনবো?

শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, সুষ্ঠু তদন্তের জন্য যৌক্তিক সময় লাগতেই পারে। সেই সময়টি দেওয়া হচ্ছে তদন্ত কমিটিকে।

আয়কর মেলা নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা তৃতীয় বারের মতো চলতি বছরও আয়কর মেলা আয়োজন না করে করদাতাদের সুবিধার্থে কর অঞ্চলে নভেম্বরজুড়ে আয়কর তথ্যসেবা মাস অনুষ্ঠিত হবে। আয়কর মেলার আদলে কর অফিসে করদাতারা পাবেন ‘ওয়ানস্টপ’ সেবা। এ ছাড়া অনলাইনে বিকাশ, রকেট, নগদ কিংবা ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেওয়ার সুবিধা পাবেন করদাতারা। নভেম্বর মাসব্যাপী প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশে করদাতারা আয়কর রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা নিতে পারবেন। এ ছাড়া করদাতাদের তথ্য সরবরাহ করার জন্য কর অঞ্চলগুলো ছাড়াও সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্টে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রেও আয়কর রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা ও কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, চলতি বছর প্রথমবারের মতো করশূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিল করার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পাওয়া যাবে প্রাপ্তি স্বীকার ও সনদ। ফলে এই শ্রেণির করদাতাদের কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। আর ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে এনবিআরের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটাটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিরিয়ালসহ অন্যান্য তথ্য থাকবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিলের কোচ

চাঁদাবাজি নয়, পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু, দাবি স্ত্রীর

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলের পরিচয় প্রকাশ  

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ

১০

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

১১

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

১২

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

১৩

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

১৪

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১৫

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১৬

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৭

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১৮

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

১৯

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

২০
X