ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনে সেরা করদাতার তালিকায় সাকিব তামিম রিয়াদ

এবার সেরা করদাতা এই তিন ক্রিকেটার। ছবি: সংগৃহীত
এবার সেরা করদাতা এই তিন ক্রিকেটার। ছবি: সংগৃহীত

২০২২-২৩ করবছরে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ করদাতার নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্বাভাবিকভাবেই প্রথম তিন নামই এসেছে ক্রিকেট থেকে। বরাবরের মতো তালিকার শীর্ষ নামটি সাকিব আল হাসানের। বাকি দুই নাম মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের। তালিকার একদম উপরের নামটি অবশ্য সবার পরিচিত হাকিমপুরী জর্দা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাউছ মিয়ার।

খেলোয়াড় শ্রেণিতে এই তিন ক্রিকেটারই সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। যাদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল খানের। গত বছরও এ তালিকায় তিন ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যে সাকিব ও তামিম গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তালিকায় রয়েছেন। তাদের বাইরে এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১০

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১১

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৩

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৪

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৬

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৭

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৮

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৯

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

২০
X