কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এনআরবি ব্যাংকের এমডির পদত্যাগ

মামুন মাহমুদ শাহ। ছবি : কালবেলা
মামুন মাহমুদ শাহ। ছবি : কালবেলা

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ পদত্যাগ করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২১ জানুয়ারি ব্যাংকের চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এমডি হিসেবে তার মেয়াদ ছিলো ২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার ১২ দিন আগেই তিনি দায়িত্ব ছেড়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে আমি আর এনআরবি ব্যাংকের কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। এজন্য ২১ জানুয়ারি থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করুণ। পাশাপাশি অসুস্থতাজনিত কারণে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছুটি চেয়েছেন। চুক্তি অনুযায়ী ওই দিনই তার শেষ কর্মদিবস হওয়ার কথা ছিলো।

এ বিষয়ে জানতে চাইলে মামুন মাহমুদ শাহ কালবেলাকে বলেন, এনআরবি ব্যাংকে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত এমডি হিসেবে আমার মেয়াদ ছিলো। তার আগেই গত ২১ জানুয়ারি ব্যাংকটি থেকে আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। সেখানে আমি স্বস্তিদায়ক মনে করছিলাম না, তাই পদত্যাগ করেছি।

২০১৯ সালে তিনি এনআরবি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। মামুন মাহমুদ শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন (প্রবেশনারী) কর্মকর্তা হিসেবে তার ব্যাংকিং জীবন শুরু করেন।

৩০ বছরের বেশি কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় ও বহুজাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ইস্টার্ণ ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X