কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে এনআরবি ব্যাংকের লেনদেন শুরু

এনআরবি ব্যাংক
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা এনআরবি ব্যাংক লিমিটেডের লেনদেন শুরু হয়েছে আজ। ছবি : সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাংক খাতের কোম্পানি হিসেবে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে এনআরবি ব্যাংকের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ অফিসে এনআরবি ব্যাংকের তালিকাভুক্তি ও শেয়ার ট্রেডিং উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর এজিএম সাতিক আহমেদ শাহ, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাকির আমিন চৌধুরী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, ব্যাংকের পরিচালকবৃন্দসহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে রীতি অনুযায়ী, ঘণ্টা বাজিয়ে এনআরবি ব্যাংকের শেয়ার লেনেদেন কাযক্রম শুরু হয়। পরবর্তীতে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিস্টিং এগ্রিমেন্টে স্বাক্ষর করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ ও এনআরবি ব্যাংক লিমিটেডের প্রতিনিধিবৃন্দ।

গত ১৩ ফেব্রুয়ারি এনআরবি ব্যাংক লিমিটেডের আইপিও শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আহ্বানের প্রেক্ষিতে ৩.৬১ গুণ সাড়া পায় এনআরবি ব্যাংক অর্থাৎ ৩৬০.৫৫ কোটি টাকার আবেদন জমা পড়ে। কোম্পানির প্রতিটি শেয়ারের ভিত্তিমূল্য স্থির মূল্য পদ্ধতিতে দশ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রতি ১০,০০০ টাকার বিপরীতে ২৫৫টি শেয়ার বরাদ্দ করা হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে যা দাঁড়িয়েছে ২১০টি শেয়ার।

এনআরবি ব্যাংকের আইপিওতে বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যাংকটি। এনআরবি ব্যাংকের প্রতি এই আস্থা ও ভরসা ব্যাংকে আগামী দিনগুলোতে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী খোয়ালেন গয়না-প্রবেশপত্র, দেওয়া হলো না পরীক্ষা  

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

ফরিদপুরে সড়কে ঝরল ৫ প্রাণ

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

১০

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

১১

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

১২

কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

১৩

খোরশেদা বানু'র দোয়া মাহফিল / মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

১৪

বিএনপির ইতিহাস প্রতারণার, প্রতিটি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী তারা: নাহিদ ইসলাম

১৫

যেখানে মুসলিম ফুটবলারদের অনুসরণ করেন এমবাপ্পে

১৬

কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

১৭

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১১ নাগরিক আটক

১৯

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

২০
X