কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রামপুরায় হঠাৎ রাস্তার পাশের দেয়ালধস, শিশুর মৃত্যু

নিহত জিসান। ছবি : সংগৃহীত
নিহত জিসান। ছবি : সংগৃহীত

মায়ের সঙ্গে নাস্তা আনতে দোকানে যাওয়ার পথে হঠাৎ রাস্তার পাশের পুরাতন দেয়ালধসে জিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরায় টিভি সেন্টার রোডের কুঞ্জবন এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

মৃত জিসান মাদারীপুরের কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের মিরাজ হোসেনের ছেলে। শিশুটি মা-বাবার সঙ্গে কুঞ্জবন এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকত। জিসানের বাবা স্থানীয় একটি কারখানার শ্রমিক। আর মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে জিসান বড় বলে জানান তার স্বজনরা।

জিসানের মা ঝুমুর আক্তার জানান, সকালে ছেলে জিসানে এবং মেয়ে ফাতেমাকে (২) নিয়ে বাড়ির পাশে একটি হোটেলে নাস্তা ও চা আনতে যাচ্ছিলেন তিনি। বাসা থেকে ২০০ গজ দূরে যাওয়ার পর রাস্তার পাশের পুরাতন একটি দেয়াল ভেঙে পড়ে জিসানের শরীরের ওপর। এতে চাপা পড়ে জিসান। তারপর তাকে হাসপাতালে আনা হয়।

জিসানের মামা নয়ন সরদার জানান, দেয়ালটি অনেক পুরাতন ছিল। দেয়ালের ইট নড়বড়ে হয়ে গেছে, একাই খসে খসে পড়ছে। সেই দেয়ালটির পাশ দিয়ে সারাদিন গাড়ি, মানুষজন চলাফেরা করে। সকালে সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দেয়ালটি ভেঙে রাস্তার ওপর পড়ে। জিসান চাপা পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যায় জিসানের বোন এবং মা। পরে স্থানীয়রা ইটের নিচ থেকে জিসানকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X