কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে শিশুর মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে চয়ন হোসেন ও আবীর হোসেন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু চয়ন হোসেন (৭) উপজেলার হাসিলবাগ গ্রামের শওকত হোসেনের ছেলে ও আবীর হোসেন (৫) একই গ্রামের আবু সালেহর ছেলে।

স্থানীয় সবুজ হোসেন জানান, সকাল ১০টার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ছোট নৌকা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এরমধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারদিকে ওই দুই শিশুর জন্য খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে নৌকা নেই। নদের মাঝে খোঁজাখুজির একপর্যায়ে নৌকাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, তিনি ওই গ্রামে গিয়েছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X