কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর উত্তরায় অবস্থিত বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে।

এর আগে গত ১৭ আগস্ট সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর আমনুরা থেকে রহনপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় স্টেশনে আটকা পড়ে রহনপুর ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন। তবে বাইপাস রেলপথ থাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান কালবেলাকে জানান, ফার্নেস ওয়েল নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির ৫টি বগি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১০

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১১

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১২

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৩

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৪

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৫

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৬

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৮

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৯

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

২০
X