কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ

অবস্থানরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
অবস্থানরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব মোড়ের একাংশে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নিয়ে আজও প্রতিষ্ঠিত। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে তাদের পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে বলেও জানান অনেকে।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, নতুন কাঠামো চাপিয়ে দিলে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট ও অবকাঠামোগত ঘাটতি আরও বাড়তে পারে। নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হলেও কলেজগুলোর ঐতিহ্য, ব্র্যান্ড বিলুপ্ত হয়ে যেতে পারে।

জানা গেছে, সাতটি কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কারণে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চ মাধ্যমিক পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কা নিরসনে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখার দাবিতে তারা সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সড়ক অবরোধের সহায়ক কর্মসূচি নিয়েছেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম হিসেবে নির্বাচন করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X