কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (৭ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‘জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়াও বেলা ১১টায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‘জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত দোয়া ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে (টেনামেন্ট-৬, রোড-৬, ব্লক-ই) ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি

মোহাম্মদপুরের সকাল ১০টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজে সমাজসেবা অধিদপ্তরের অধীন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আধিপত্যবাদবিরোধী মার্চ

গুলশানে বিকেল ৩টায় ফেলানী অ্যাভিনিউতে ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’-এ অংশগ্রহণ করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই কর্মসূচির মাধ্যমে ফেলানী হত্যার ন্যায়বিচার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের আধিপত্যবাদবিরোধী অবস্থানের প্রতি পুনরায় জোরালো আহ্বান জানানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুপুর সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত তিন দফা দাবির পরবর্তী কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সদ্য মুক্তিপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান এবং জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী জামিন পরবর্তী প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা তুলে ধরা হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X