কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশে "বিসা ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান" আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসার সভাপতি ড. মুস্তাফা রাফিকুল ইসলাম ডিউক।

বিসার উপদেষ্টা শামীম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআই এসএস) এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এইচএম সাইফ আলী খান, বিসার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জুয়েল, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সামিউল ইসলাম, বাক্কোর পরিচালক শাইমা শওকত আলী, উপদেষ্টা রাজ মাসুদ ফরহাদ, এনআইসিটিএফ-এর প্রেসিডেন্ট রাফায়েল কবিরসহ আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বিসা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি খাতের বিভিন্ন অংশীজনকে একত্রিত করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং আইসিটি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে ইফতার ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় করেন এবং আইসিটি খাতের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১০

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১১

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১২

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৪

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৫

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৬

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৮

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৯

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

২০
X