শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেমরায় কারখানায় ভয়াবহ আগুন। ছবি: কালবেলা
ডেমরায় কারখানায় ভয়াবহ আগুন। ছবি: কালবেলা

রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে আমুলিয়া মডেল টাউনের ভেতরের ইমোরটোফ্লেক্স প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে।

এ সময় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মেশিনের ঘর্ষণের ফলে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। সুজন নামে একজন আহত হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটি ভর্তি করানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৩

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৪

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৫

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৬

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৭

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৮

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৯

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

২০
X