কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মগবাজারে সাংবাদিককে অপহরণচেষ্টা, থানায় জিডি

হাতিরঝিল থানা । ফাইল ছবি
হাতিরঝিল থানা । ফাইল ছবি

রাজধানীর মগবাজার মোড় এলাকা থেকে আতাউর রহমান নামে এক সাংবাদিককে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিমে’র জ্যেষ্ঠ প্রতিবেদক।

সোমবার (৪ মে) রাতে এ অপহরণচেষ্টা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) হাতিরঝিল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে আতাউর রহমান বলেন, ‘সোমবার রাতে রাজধানীর পান্থপথে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। সঙ্গে আমার সাবেক সহকর্মী মহির মারুফ ছিলেন। রাত সোয়া ১০টার দিকে রাস্তা পার হয়ে মারুফ রিকশা খুঁজছিলেন। আমিও রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি প্রাইভেটকার থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে আমাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘আমি বাধা দেওয়ার পর আরও তিনজন নেমে এসে আমাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে সেখানে উপস্থিত লোকজন এসে বাধা দিলে তারা আমাকে গালি দেয়ার অভিযোগ তুলে পরিস্থিতি নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে। আমাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী মহির মারুফ বলেন, ‘আমি রিকশা নিতে সামনের দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি কালো প্রাইভেটকার সিগন্যালে থেমে আছে। ফ্রন্ট সিট থেকে একজন বের হয়ে আতাউর ভাইকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দৌড়ে ট্রাফিক সিগন্যালে থাকা দায়িত্বরত পুলিশ ডেকে নিয়ে এসে দেখি চারজন মিলে আতাউর ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পথচারীসহ সবাইকে নিয়ে বাধা দিলে উল্টো তারা দোষ দেয় তাদেরকে গালি দেওয়া হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও অপহরণে ব্যর্থ হয়ে তারা আতাউর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা হঠাৎ গাড়ি থামিয়ে একজন লোককে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে লোক জড়ো হলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় একটি অভিযোগ জমা হয়েছে। তদন্তের কাজ চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১০

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১১

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৩

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৪

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৫

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৬

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৭

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৯

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

২০
X