শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচারের দাবিতে পেশাজীবীদের মানববন্ধন 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

হামের টিকা না দিয়ে পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবণাময় শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনূস-নূরজাহান-সাইদুর গংদের বিচার ও মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে বলেন, ইউনিসেফ এর সহায়তায় প্রতি বছর টিকা দেওয়ায় হাম বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল। অবৈধ ইউনূস সরকার হামের টাকা আত্মসাৎ করতে ইউনিসেফ এর সঙ্গে চুক্তি বাতিল করে। পরবর্তীতে আর টিকা ক্রয় না করে বাংলাদেশের কোটি শিশুর জীবন ঝুঁকিতে ফেলেছে। ইতোমধ্যে সরকারি হিসাবে প্রায় ৫শ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা ১ হাজারের অধিক। আক্রান্ত প্রায় ১ লাখ শিশু। শিশুদের এই মৃত্যুকে হত্যা আখ্যায়িত করে ইউনূসের মৃত্যুদণ্ড দাবি করেছেন বক্তারা।

নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামালে সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভাইস চ্যান্সেলর ড. অহিদুজ্জামান, কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কো-কনভেনার অধ্যাপক তৌহিদ রশীদ ও অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদার প্রমুখ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী বলেন, হামের টিকা সংগ্রহে দীর্ঘসূত্রিতার পিছনে আসল রহস্য জাতি জানতে চায়। হামে আক্রান্ত অপার সম্ভাবনাময় শিশুদের অকাল মৃত্যুর জন্য দায়ী ড. ইউনূস, নূরজাহান বেগম এবং ডা. সাইদুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে সমস্ত শিশুরা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

প্রগতিশীল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. অহিদুজ্জামান বলেন, শিশুদের এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ডেরর শামিল। এজন্য ইউনূস গংদের বিচার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করলে নিষ্পাপ শিশুদের আত্মা শান্তি পাবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, কৃষিবিদ আ ফ ম মাহবুবুর রহমান, ডা. আতিক, ডা. মামুন, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়া, অধ্যাপিকা শবনম, অধ্যাপিকা জামিলা চৌধুরী, অধ্যাপিকা জেবুন্নেসা, ডা. নিটোল, ডা. অসীম, ডা. হুমায়ুন, কৃষিবিদ দীপু, ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, নির্বাহী সদস্য সাজেদা হক, রহিমা খানম, রমজান আলী, নাইমুর রহমান স্বপন, বিউটি রানী, গাজী তুষার আহমেদ, শেখ ইমন আহমেদ, অ্যাডভোকেট ফজলুল কাদের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X