কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা উঠছে শনিবার

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ আয়োজন। ছবি : সংগৃহীত
ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ আয়োজন। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ আয়োজন শুরু হচ্ছে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি)। এদিন বিকাল ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এবারের আয়োজনের পর্দা উঠতে যাচ্ছে।

ডিএসসিসির মুখপাত্র মো. আবু নাছের জানান, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ দক্ষিণ সিটির অধিক্ষেত্রভুক্ত এলাকার সংসদ সদস্যরা, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনে ৭৫টি ওয়ার্ড হতে ৬৪টি করে দল অংশ নেবে। সম্পূর্ণ প্রতিযোগিতা হবে নক-আউট পদ্ধতিতে। ১০ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৯ ও ৭৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবলের উদ্বোধনী ম্যাচ, ১২ ফেব্রুয়ারি গোলাপবাগ মাঠে ২৫ ও ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ৩১ ও ৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল ও ক্রিকেটে বিজয়ী প্রতিটি দলই ৭ লাখ টাকা করে এবং রানার-আপ দল ৫ লাখ টাকা করে পুরস্কার হিসেবে পাবে। আর ব্যাডমিন্টনে বিজয়ী দল ৩ লাখ এবং রানার-আপ দল ২ লাখ টাকা অর্থ পুরস্কার হিসেবে পাবে। আগামী ৯ মার্চে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থ ঢাকা মেয়র কাপের পর্দা নামবে।

এবারের আয়োজনে গোলাপবাগ মাঠ, বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ, সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠে ক্রিকেটের সকল ম্যাচ এবং শেখ জামাল স্পোর্টস একাডেমি, আউটার স্টেডিয়াম, মতিঝিল টিএন্ডটি কলোনি খেলার মাঠ ও ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠে ফুটবলের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ব্যাডমিন্টনের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বকশি বাজার কেন্দ্রীয় খেলার মাঠ, ফজলে রাব্বি হল খেলার মাঠ, বাংলাদেশ মাঠ, দেলোয়ার হোসেন খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, ওরিয়েন্ট ক্লাব খেলার মাঠ এবং সামসাবাদ খেলার মাঠে অংশগ্রহণকারী দলগুলোর ফুটবল ও ক্রিকেটের অনুশীলন করবে।

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ ফুটবল খেলার ওয়ার্ডভিত্তিক দলগুলোতে ৯ নম্বর ওয়ার্ডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুজন ও বাল্লি, ফকিরাপুল ইয়াং ম্যান্স ক্লাবের শাওন, বসুন্ধরা ক্লাবের জুয়েল এবং বিকেএসপির সালমান, ২৪ নম্বর ওয়ার্ডের হয়ে আক্কাস ও রমজান, ২৯ নম্বর ওয়ার্ডের হয়ে রাজন হাওলাদার, ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের সুজন অংশ নেবে। অন্যদিকে ক্রিকেটে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হয়ে হান্নান সরকার, ২ নম্বর ওয়ার্ডের হয়ে আশরাফুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডের হয়ে ইলিয়াস সানি, ২৭ নম্বর ওয়ার্ডের হয়ে জাভেদ ওমর বেলিম ও ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে মেহরাব হোসেন অপি এবারের মেয়র কাপে অংশ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X