কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ড ও ৮ম লিডারশিপ সামিট অনুষ্ঠিত

তৃতীয় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ড ও ৮ম লিডারশিপ সামিট অনুষ্ঠিত

বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের তৃতীয় অধিবেশন।

বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের তৃতীয় অধিবেশন।

ইউনাইটেড গ্রুপের সৌজন্যে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)’র সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সম্পৃক্ততায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে। এই বছর ২৪টি বিভাগে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

এ বছর বাংলাদেশের ব্যবসায়িক খাতের বৈচিত্র্যময় এবং গতিশীল প্রকৃতিকে প্রতিফলিত করে ৩৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৮৭টি মনোনয়ন জমা পড়ে। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড নিবিড়ভাবে মনোনয়নগুলো পর্যালোচনা করে বিজয়ীদের বাছাই করেন।

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪-এর পূর্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ, ৮ম লিডারশিপ সামিট। লিডারশিপ সামিটের এবারের থিম ছিল ‘ইনোভেট, ইন্সপায়ার, লিড : দ্য পাথ টু ৫x গ্রোথ।’

আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম বলেন, ‘আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভাবন এবং নেতৃত্ব শুধু আকাঙ্ক্ষা নয়, প্রয়োজন। লিডারশিপ সামিট এবং বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ সাহসী স্বপ্নদর্শীদের উদযাপন করে যারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে অনুপ্রাণিত করার সঙ্গে সঙ্গে পরিবর্তনের অগ্রভাগে থাকা ব্যক্তিদের সম্মান জানাই। আসুন আমরা উদ্ভাবন ও সততার সঙ্গে নেতৃত্ব প্রদান করি এবং জাতির জন্য টেকসই এবং রূপান্তরকারী বৃদ্ধির পথ তৈরি করি।’

এবারের সামিটে দুটি কি-নোট সেশন ও ১টি প্যানেল ডিসকাশন ছিল, যেখানে বিশেষজ্ঞরা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য তুলে ধরেছেন নিজ নিজ জ্ঞান, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা।

প্রথম কি-নোট সেশনটি পরিচালনা করেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক পাশা মাহমুদ। ‘বিজনেস ৫x : আনলকিং এক্সপোনেনশিয়াল গ্রোথ অপারচুনিটিস’ শীর্ষক প্যানেল ডিসকাশনটি পরিচালনা করেন লিনডে বাংলাদেশ লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং লিডারশিপ একাডেমির মেন্টর শেহজাদ মুনিম। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হাসান জাফর চৌধুরী এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর মুনাওয়ার মিসবাহ মঈন। দ্বিতীয় কিনোট সেশনটি উপস্থাপন করেন জে গেইনস অ্যান্ড কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও টেরি (তারিন) আনোয়ার।

সামিটটির মূল অংশে বক্তারা নেতৃত্বের চ্যালেঞ্জ ও সুযোগ, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, করপোরেট গভর্ন্যান্স এবং সাংগঠনিক সংস্কৃতি গঠনসহ বহুমুখী বিষয় নিয়ে আলোচনা করেন।

৮ম লিডারশিপ সামিট এবং ৩য় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ; সৌজন্যে- ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায়- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং সম্পৃক্ততায়- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ (এমএসবি); একাডেমিক পার্টনার বিবিএফ একাডেমি; টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজিস লিমিটেড; পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১০

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১২

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৩

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৪

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৫

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৬

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৭

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৯

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

২০
X